ওয়ানবাংলানিউজ: লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী এক যুক্ত বিবৃতিতে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সাধারন সম্পাদক ও লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্রবীন রাজনীতিবিদ ফুলসাইন্দ নিবাসী বিশিষ্ট সমাজসেবী জনাব মিসবাহ উদ্দিন সাহেবর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য জনাব মিছবাহ উদ্দিন আজ ২রা মে সকাল ১১.০৫ মিনিটের সময় সিলেট আখালিয়া মাউন্ট এডোরা হসপিটালে ইন্তেকাল হইয়াছেন।
তিনি শহীদ জিয়ার আদর্শের খাঁটি সৈনিক ছিলেন। তিনি একজন সহজ সরল, সদালাপী ও সত্যবাদী পরোপকারী মানুষ ছিলেন।















