প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান (ভিডিও)

1698

ওয়ানবাংলানিউজ: প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির উদ্যোগে জিসিএসই ও এ লেভেল পরিক্ষায় উর্ত্তীন ৪১জন কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা এওয়ার্ড প্রদান করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারী সোমবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভেন্যুতে অনুষ্ঠিত উক্ত সম্মাননা অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রী ছাড়াও তাদের অভিভাবক সংগঠনের ট্রাষ্টিগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা এধরনের সম্মাননা এওয়ার্ডকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে ব্রিটেনে বেড়ে উঠা নতুন প্রজন্মের সাথে তাদের অভিভাবকদের প্রতিষ্ঠিত সংগঠনের গুলির সাথে যেমন পরিচয় গঠবে, তেমনি সমাজ সেবামূলক কাজে একদিন তারাও এগিয়ে আসবে। এ সম্মাননা তাদের ভবিষ্যত লেখা পড়ায় আরো উৎসাহিত করবে।
অনুষ্ঠানে এওয়ার্ড প্রাপ্তরা তাদের প্রতিক্রিয়া এধরনের আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যত সফলতার জন্য সকলের কাছে দোয়া কামনা করে।
সংগঠনের সভাপতি নেছার আলী সমছু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুল কাইয়ুম এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার সাবিনা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলার হেলাল আব্বাস, লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, কাউন্সিলার রাবিনা খান, কাউন্সিলার আমিনুর খাঁন, সংগঠনের সাবেক সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন, অধ্যাপক মাসুদ আহমদ, গোলাম কিবরিয়া, নুরুল হক (নূর আলী), আজাদ বকস চৌধুরী, মশিউর রহমান মশনু, হারুনূর রশীদ চৌধুরী, আবুল কাহার লিটন, সৈয়দ তাজির উদ্দিন মান্নান, সাদ চৌধুরী, ব্যারিস্টার লুতফুর রহমান, আব্দুর রব মল্লিক, আব্দুল কুদ্দুস, আবুল কালাম সেতু, সৈয়দ কয়ছর আলী সৈয়দ ফারুক কামাল, জিলু মিয়া, মোহাম্মদ আলী জিলু, বদরুজ্জামান চৌধুরী, সারজন খান, হাজী খালিছ মিয়া, আব্দুল কাদির, আব্দুল হামিদ রুহিন, আনছার মিয়া, আনছার আলী, শেখ জাহাঙ্গীর আলম, শেখ নূরুল ইসলাম জিতু, আব্দুল মছব্বির, সালামত আলী সাবুল, মনির আলী প্রমুখ।