নির্বাচনী প্রচারে নয়, মাজার জিয়ারতে যাচ্ছেন খালেদা জিয়া

480

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনী প্রচারের জন্য নয়, হজরত শাহ্জালাল (র.) এবং হজরত শাহ্পরাণ (র.)-এর মাজার জিয়ারতের জন্যই আজ সিলেট যাচ্ছেন।

সোমবার সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’র সামনে সাংবাদিকদের এসব কথা বলেন আমির খসরু।

বিএনপির এই নেতা বলেন, ‘যেখানে দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই সেখানে খালেদা জিয়া কীভাবে নির্বাচনী প্রচারের উদ্দেশে সিলেট যাবেন?’

যাত্রাপথে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি আরো বলেন, খালেদা জিয়ার সিলেট যাওয়াকে কেন্দ্র করে তাঁদের মাঝে কোনো শঙ্কা নেই।