আজিজুল বারী হেলাল ও পাঁচ ছাত্রদল নেতা আটক

747

ঢাকা সংবাদদাতা: বিএনপির কেন্দ্রীয় তথ‌্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ ছয় জনকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার রাত ৮টার দিকে রাজধানীর মগবাজারের বাসা থেকে হেলালকে আটক করা হয়। এ সময় সেখান থেকে ছাত্রদলের অন্তত পাঁচ নেতাকেও আটক করা হয়েছে বলে দাবি করেছে ছাত্রদল। এরা হচ্ছেন- মোহন, পার্থ, বাবু, মাসুদ।

ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না জানিয়েছেন, রাত ৮টার দিকে আজিজুল বারী হেলালকে আটক করেছে ডিবির একটি দল। এ সময় সেখান থেকে আরো পাঁচ ছাত্রদল নেতাকেও আটক করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস‌্য গয়েশ্বর চন্দ্র রায়কে গুলশান এলাকা থেকে এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে তার শান্তিনগরের বাসা থেকে আটক করা হয়।

বিএনপি অভিযোগ করেছে, বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাসায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।