দ্বিতীয় পর্বের ইজতেমায়ও সাত স্তরের নিরাপত্তা বলয়

526

ঢাকা সংবাদদাতা: টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রস্তুতি হিসেবে মুসুল্লিদের সার্বিক নিরাপত্তার জন্য সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে, ইজতেমা প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ এসব কথা জানান।

পুলিশ সুপার জানান, পূর্বের মত এবারো সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ফুটপাথ থেকে সকল ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। প্রতিটি প্রবেশ পথে এবং মুসুল্লিদের খিত্তায় সিসি ক্যামেরা বসানো হয়েছে।

পাশাপাশি পুরো এলাকা জুড়ে পুলিশ কন্ট্রোল রুম থাকবে। নদী পথেও টহলের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।