ঢাকা সংবাদদাতা: ২০১৮ সালের হজ চুক্তি সৌদি সরকারের সাথে সম্পন্ন করেছে বাংলাদেশ সরকার।
জেদ্দা থেকে রঞ্জু আহমেদ জানান, মক্কায় সৌদি সরকারের হজ মন্ত্রণালয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮ জন হজযাত্রী এ বছর হজ পালন করতে পারবেন, তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ১লাখ ২০ হাজার ১ শ’ ৯৮ জন।
বৈঠকে বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও সৌদি আরবের হজ মন্ত্রী ড. সালেহ তাহের বিন বানতেন উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ হজ মিশনে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে চুক্তির বিষয়ে বিস্তারিত জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।















