রোহিঙ্গা প্রত্যাবাসন : যৌথ ওয়ার্কিং গ্রুপের ১ম সভা আজ

849

রোহিঙ্গাদের মিয়ানামারে ফিরিয়ে নিতে দুই দেশের মধ্যে গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক আজ সোমবার।

বৈঠকে একটি ফিজিক্যাল এগ্রিমেন্ট সই করবে দুই দেশ। মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেপিদোতে পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক হবে। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং মিয়ানমারের পক্ষে দেশটির পার্মানেন্ট সেক্রেটারি মিন্ট থো নেতৃত্ব দেবেন।

২৫শে আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ৭ লাখ রোহিঙ্গা। টানা কূটনৈতিক চাপে গত বছরের ২৩শে নভেম্বর তাদের ফিরিয়ে নিতে সমঝোতা সই করে দুই দেশ।

পরে ৯ই ডিসেম্বর ঢাকায় গঠন করা হয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। সমঝোতা অনুযায়ী ২৩শে জানুয়ারি থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা।