ভারতে পেট্রোল-ডিজেলের দামের রেকর্ড বৃদ্ধি

559

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে পেট্রোল-ডিজেলের দামের রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আজ রোববার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৭৩ টাকা ৭৯ পয়সা। গত দেড় মাসে ৬ টাকার বেশি বাড়ল পেট্রোলের দাম। পয়লা ডিসেম্বর পেট্রোলের লিটার প্রতি দাম ছিল ৬৭ টাকা ৭১ পয়সা।

অন্যদিকে আজ শহরে লিটার প্রতি ডিজেল বিক্রি হচ্ছে ৬৪ টাকা ২২ পয়সায়। ডিজেলের দামের ক্ষেত্রে এটাই সর্বকালীন রেকর্ড। এর আগে ২০১৪ সালে অগাস্ট মাসে ডিজেলের দাম ৬৩ টাকায় পৌঁছেছিল। সূত্র: এবিপি আনন্দ