১ম পর্বের আখেরি মোনাজাত আজ

644

তুরাগ তীরে আজ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ৫৩ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

মাওলানা মোহাম্মদ সা’দ কান্ধলভির অনুপস্থিতিতে ইজতেমায় এবারই প্রথম আখেরি মোনাজাত বাংলায় পরিচালনা করবেন বাংলাদেশের কাকরাইল মারকাজের মুরব্বি মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের। বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের আগে, হেদায়েতি বয়ান পেশ করবেন বাংলাদেশের মওলানা আব্দুল মতিন।

আখেরি মোনাজাত নির্বিঘ্ন করতে শনিবার মধ্য রাত থেকে ঢাকা-সিলেট মহাসড়কের মীরের বাজার থেকে আব্দুল্লাহপুর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল থেকে আব্দুল্লাহপুর এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেক উত্তরা পর্যন্ত সাধারণ যান চলাচল বন্ধ থাকবে। তবে, মুসল্লিদের যাতায়াতে ১৫টি শাটল ট্রেনের ব্যবস্থা করার কথা জানিয়েছে প্রশাসন।

আগামী ১৯শে জানুয়ারী শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ২১শে জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।