এম এ জামান, লন্ডন: লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস্ এর স্পিকার কাউন্সিলর সাবিনা আক্তার গত বৃহস্পতিবার মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদের সাথে পৃথক পৃথক দুটি সৌজন্য সাক্ষাতে মিলিত হন
এর আগে গত বুধবার জাতীয় সংসদের স্পিকার শিরিন সুলতানার সাথে সাক্ষাৎ করেন |

১১ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬ টায় জাতীয় সংসদ ভবনের প্রধান মন্ত্রীর অফিসে পূর্ব নির্ধারিত এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্টিত হয় | এছাড়া একই দিন রাত ৮ টায় বঙ্গ ভবনে অ্যাডভোকেট আব্দুল হামিদের সাথে পৃথক সৌজন্য সাক্ষাতে মিলিত হন | সাক্ষাৎ কালে স্পিকার সাবিনা আক্তার বিলেতের রাজনীতি ও তার অভিজ্ঞতা বর্ণনা করে দু দেশের মধ্যে আরো সু সম্পর্ক স্থাপনের উপর গুরুত্বারূপ করেন | প্রধান মন্ত্রী ও রাষ্ট্রপতি সল্প সময়ে ব্রিটিশ রাজনীতিতে যোগ্যতার সাক্ষর রেখে কাউন্সিলের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করায় সাবিনা আক্তারের ভূয়সী প্রশংসা করেন | বিশেষ করে একজন বাঙালি মহিলা হিসেবে রাজনীতিতে সরব থাকায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন এবং তার ভবিষ্যত সাফল্য করেন |















