আব্দুল হামিদ খান সুমেদ:- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ সকল জোনাল কমিটি পুনঃগঠন ও শক্তিশালী করার লক্ষে যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন এর নির্দেশক্রমে সকল জোনাল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল এবং পর্যায়ক্রমে সকল জোনাল কমিটি গঠন করা হবে। যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে সকল জোনাল এর নেতৃবৃন্দকে যুক্তরাজ্য যুবদলের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানান ।
















