মিডিয়া ব্যক্তিত্ব আজমাল মাসরুর এর পিতা মকবুল হোসেইনের ইন্তেকাল

1178

ওয়ানবাংলানিউজ: ইমাম ও মিডিয়া ব্যক্তিত্ব আজমাল মাসরুর এর পিতা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মকবুল হোসেইন আর নেই। গত ৪ জানুয়ারি বৃহস্পতিবার ভোর রাতে নর্থ মিডলসেক্স হাসপাতালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। মৃতু্যকালে তিনি স্ত্রী, ৬ সন্তান, ১০ নাতি-নাতনীসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার ইস্ট লন্ডন মসজিদে পিতার নামাজে জানাজা আয়োজনের প্রস্তুতি চলছে বলে বাংলা মিডিয়াকে জানিয়েছেন আজমাল মাসরুর। তিনি তাঁর পিতার রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।