কলচেস্টার বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিদায় সংবর্ধনা

1312

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি কলচেস্টার শাখা। এতে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত ২০ ডিসেম্বর বুধবার রাতে কলচেস্টারের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন দুদুর পরিচালনায় সভার শুরুতে বিএনপি নেতা সুজাত খান বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য গমন উপলক্ষ্যে ফুল ও গিফট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মতিন মিয়া, বিএনপি নেতা হোসেন আহমদ, তারেকুর রহমান তুহিন, শাহকামাল, নুরুল আলম, জাকির হোসেন, জাহিদ হোসেন, আহমেদ আলী, আরিফ মইনুল হোসেন, কবির উদ্দীন, খালেদ মিয়া, মিন্টু মিয়া, রাজেক মিয়া, ফরিদ খান, রাজিব শিকদার, তারেক আহমদ, কবীর উদ্দিন, নাজরুল ইসরাম অপু প্রমুখ।
সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই সমগ্র জাতি যুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং মাত্র ৯মাসের যুদ্ধে দেশকে স্বাধীন করতে সমর্থ হয়। বক্তারা অভিযোগ করেন বিজয়ের মাসেও বিএনপি নেতাকর্মীদের হত্যা গুম নির্যাতন করা হচ্ছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আদালতে নিয়ে অপদস্ত করা হচ্ছে। তারা এর প্রতিবাদ জানান এবং অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবী জানান।