লন্ডনে সাবেক এমপি শাহ আজিজুর রহমানের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

1097

ওয়ানবাংলানিউজ: একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, সিলেট-২ ওসমানীনগর-বালাগঞ্জ ও বিশ্বনাথের সাবেক সংসদ সদস্য, এবং বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান প্রয়াত শাহ আজিজুর রহমান স্মরণে ২০সেপ্টম্বর বৃহস্প্রতিবার বাদ আসর ইষ্ট লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে মরহুমের পরিবারের পক্ষে প্রয়াতের ভাতিজা সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল ও ভাগ্নে স্বদেশ বিদেশ পত্রিকার সহকারী সম্পাদক বাতিরুল হক সরদার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
ব্রিকলেন জামে মসজিদের খতিব মৌলানা নজরুল ইসলাম মিলাদ ও দোয়া পরিচালনা করেন। প্রয়াত এই রাজনীতিকের প্রতি সম্মান জানাতে মিলাদ মাহফিলে রাজনীবিদ-সাংবাদিক সংস্কৃতিকমী সহ কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত হন। মিলাদ পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিবারের পক্ষে মরহুম শাহ আজিজুর রহমানের চাচাত ভাই বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শাহ সিদ্দিক হোসেন এবং যুক্তরাজ্য আওয়ামীলীগের সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুক। মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি হরমুজ আলী, সাংবাদিক মতিয়ার চৌধুরী, ব্রিকলেন জামে মসজিদের সেক্রেটারী সাজ্জাদ মিয়া, আওয়ামীলীগ নেতা আলতাফুর রহমান মোজাহিদ, আবুল লেইছ মিয়া, যুক্তরাজ্য যুলীগের যুগ্মসম্পাদক জামাল খান, সাংবাদিক জাকির হোসেন কয়েছ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদ আহমদ সাদ, কাউন্সিলার ছাদ চৌধুরী, যুবনেতা বাসিরুল হক সহ লন্ডনের বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনেরা।
এখানে উল্লেখ্য যে বর্ণাট্য এই রাজনীতিক গেল ১৬সেপ্টেম্বর রোববার সিলেটে শেষ নিশ্বাস ত্যাগ করেন, ওই দিন বাদ জোহর সিলেট হযরত শাহজালাল (রঃ) এর মাজার প্রাঙ্গনে প্রথম নামাজে জানাজা এবং বাদ আসর গ্রামের বাড়ী ওসমানী নগর উপজেলার খুজগীপুর মানউল্লা উচ্চ বিদ্যায় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পাবিবারিক গোরস্থানে তাকে সমাহিত হরা হয়।