ঢাকা সংবাদদাতা: দেশে যেন শান্তি বজায় থাকে, বড়দিনকে সামনে রেখে সে জন্য প্রার্থনা করার জন্য খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের বিশিষ্ট ব্যক্তিরা আজ বৃহস্পতিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এমন আহ্বান জানান।
খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী।
সম্প্রতি পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফরের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, তাঁর এই সফরে বাংলাদেশ সম্মানিত হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানের পক্ষে বিশ্ব জনমত তৈরিতে পোপের ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগের রাজনীতিতে সকল ধর্মের প্রতিনিধিদের অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী।
আগামী ২৫ ডিসেম্বর সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা বড়দিন উদযাপন করবে।















