কিয়ার স্টারমারের কড়া বার্তা: লন্ডনে ই*হুদি স*ম্প্রদায়ের হামলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ

82

উত্তর-পশ্চিম London-এর গোল্ডার্স গ্রিনে ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে ব্রিটিশ প্রধানমন্ত্রী Keir Starmer দ্রুত, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা “সবার ওপর আঘাত” এবং এটি মোকাবিলা করা সবার দায়িত্ব।

ডাউনিং স্ট্রিটে জরুরি বৈঠকে স্টারমার জানান, সাম্প্রতিক ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়; বরং ইহুদিদের ওপর ধারাবাহিক হামলার অংশ। এতে দেশজুড়ে ইহুদি সম্প্রদায়ের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা বেড়েছে।

পুলিশ জানিয়েছে, হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন এবং সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি সন্ত্রাসবাদ হিসেবে তদন্ত করা হচ্ছে।

সরকার ইতিমধ্যে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা জোরদারে অতিরিক্ত তহবিল ঘোষণা করেছে, যা উপাসনালয়, স্কুল ও কমিউনিটি সেন্টারে নিরাপত্তা বাড়াতে ব্যবহার করা হবে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে এমন হামলা ঠেকাতে নতুন আইন দ্রুত কার্যকর করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।