ইংল্যান্ডে বাকস্বাধীনতা লঙ্ঘনে বিশ্ববিদ্যালয়ের ওপর জরিমানার হুমকি

76

ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো বাকস্বাধীনতা রক্ষা করতে ব্যর্থ হলে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ড বা আয়ের ২% পর্যন্ত জরিমানার মুখে পড়তে পারে। নতুন অভিযোগ ব্যবস্থার আওতায় কিছু ক্ষেত্রে সরকারি অর্থায়ন হারানোর ঝুঁকিও থাকবে বলে জানিয়েছে সরকার।

নতুন শিক্ষাবর্ষ থেকে অফিস ফর স্টুডেন্টস (OfS) এই অভিযোগ ব্যবস্থা চালু করবে। এতে শিক্ষক, বাইরের বক্তা ও অ-শিক্ষার্থী সদস্যরা অভিযোগ জানাতে পারবেন।

শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন বলেন, বিশ্ববিদ্যালয়ে মুক্ত বিতর্ক ও মত প্রকাশ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ তদন্তের পর বিশ্ববিদ্যালয়গুলোকে ক্ষতিপূরণ দিতে বা নীতিমালা সংশোধনের নির্দেশ দিতে পারবে OfS।

এদিকে ইউনিভার্সিটিস ইউকে বলেছে, নতুন নিয়ম মানতে বিশ্ববিদ্যালয়গুলোকে সহায়তা করা হবে, তবে বাকস্বাধীনতা রক্ষা ও হয়রানি প্রতিরোধের মধ্যে ভারসাম্য রাখা একটি জটিল বিষয়।