সাইফ হাসান: স্পান্ডাউ ব্যালের প্রাক্তন গায়ক রস ডেভিডসনের বিরুদ্ধে আদালতে চাঞ্চল্যকর ধ*র্ষণ ও যৌ*ন নি*র্যাতনের অভিযোগ উঠেছে। থাইল্যান্ডের একটি হোটেলে ঘুমন্ত অবস্থায় এক নারীর সাথে তিনি জোরপূর্বক সে*ক্স করার চেষ্টা করেন বলে জানা গেছে। ভুক্তভোগী নারী জানান তিনি হঠাৎ জেগে উঠে দেখেন অভিযুক্ত ব্যক্তি তাকে আ*ঘাত করার মতো পরিস্থিতিতে ছিলেন। পরিস্থিতি সামাল দিতে তিনি শান্ত থাকার কৌশল নেন এবং গায়ক তাকে ধন্যবাদ জানান।
লন্ডনের উড গ্রিন ক্রাউন কোর্টে এই মামলার শুনানিতে বলা হয়, ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের ডিসেম্বরে। ভুক্তভোগী নারী জানান, আগের রাতে তারা সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্কে জড়ালেও সকালে তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ ঘুম ভাঙলে তিনি দেখেন ডেভিডসন কনডম ছাড়াই তার সাথে মিলন করার চেষ্টা করছেন, যা তিনি সঙ্গে সঙ্গে থামিয়ে দেন।
আদালতে পুলিশি সাক্ষাৎকারের ভিডিওতে ওই নারী জানান, তিনি জেগে ওঠার পর ডেভিডসনের চোখেমুখে এক অদ্ভুত হিংস্র ভাব ছিল। তিনি ভয় পেয়ে গিয়েছিলেন যে তাকে হয়তো আঘাত করা হবে, তাই তিনি চিৎকার না করে শান্তভাবে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তার শান্ত আচরণ দেখে ডেভিডসন তাকে বলেছিলেন, “বিষয়টি স্বাভাবিকভাবে নেওয়ার জন্য ধন্যবাদ।”
৩৭ বছর বয়সী এই গায়কের বিরুদ্ধে ২০১৫ সালে লন্ডনে অন্য এক নারীকে ধর্ষণের অভিযোগও রয়েছে, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি স্বীকার করেছেন যে তিনি ওই নারীর অগোচরে আপত্তিকর ভিডিও ধারণ করেছিলেন। পুলিশ তার মোবাইল ফোনে এমন কিছু ফুটেজ পেয়েছে যেখানে দেখা যায় ভুক্তভোগী নারী ঘুমাচ্ছেন এবং তিনি তাকে স্পর্শ করছেন।
ডেভিডসনের আইনজীবী শার্লট নিউয়েল আদালতে দাবি করেন, লন্ডনের ধর্ষণের অভিযোগটি সত্য নয় কারণ ডেভিডসন ওই নারীর প্রতি আকৃষ্ট ছিলেন না। আর থাইল্যান্ডের ঘটনার বিষয়ে তিনি বলেন, ওই নারী আসলে ঘুমের ভান করছিলেন এবং সবকিছু তার সম্মতিতেই হচ্ছিল।
#RossDavidson #CourtCase #InternationalNews #aknews #onebanglanews















