সাইফ হাসান: লন্ডনের ডিস্ট্রিক্ট লাইনের একটি চলন্ত ট্রেনে এক নারীকে যৌ*ন নি*র্যাতনের ঘটনায় এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে পুলিশ। গত ১৫ ডিসেম্বর ক্যানন স্ট্রিট স্টেশনের কাছে এই অপ*রাধমূলক ঘটনাটি ঘটে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ওই ব্যক্তি বারবার আসন পরিবর্তন করা নারীর পিছু নিয়ে তাকে হেনেস্তা করে। এখন ওই ব্যক্তিকে শনাক্ত করতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ।
ঘটনাটি ঘটেছিল লন্ডনের সেন্ট্রাল এলাকার একটি টিউব ট্রেনে। রাত আটটার কিছু আগে অভিযুক্ত ব্যক্তি ওই নারীর পাশের সিটে গিয়ে বসেন এবং তাকে যৌন হয়রানি করতে থাকেন।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে যে ভুক্তভোগী নারী নিজেকে বাঁচাতে দুইবার নিজের আসন পরিবর্তন করেছিলেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি প্রতিবারই তার পিছু নেন এবং আবারও তার পাশে গিয়ে বসেন।
এই ঘটনায় জড়িত ব্যক্তিকে খুঁজে বের করতে সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত একটি ছবি প্রকাশ করা হয়েছে। পুলিশ ওই ব্যক্তিকে চেনেন এমন কাউকেও সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করেছে।
যদি কেউ এই ব্যক্তিকে চিনতে পারেন তবে তাকে টেক্সট মেসেজ বা সরাসরি ফোনের মাধ্যমে পুলিশকে জানাতে বলা হয়েছে। এছাড়া চাইলে নাম গোপন রেখে ক্রাইমস্টপার্সের মাধ্যমেও তথ্য দেওয়া যাবে।
#londonnews #crimenews #ukpolice #aknews #onebanglanews















