খালেদা জিয়ার জানাজা উপলক্ষে কাল মেট্রোরেলের বাড়তি ট্রিপের ব্যবস্থা

112

সাইফ হাসান: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণকারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামীকাল মেট্রোরেলের বাড়তি ট্রিপ চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাধারণত সাধারণ ছুটির দিনে মেট্রোরেল কম চললেও জনসমাগমের কথা বিবেচনায় নিয়ে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রিয় নেত্রী আজ ভোরে মা\রা গেছে শুনে সারা দেশ থেকে মানুষ জানাজায় শরিক হতে ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন। মানুষের ভিড় সামলাতে ও যাতায়াত সহজ করতে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে ডিএমটিসিএল নিশ্চিত করেছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। এই বিশাল জানাজায় অংশ নিতে আসা শোকার্ত মানুষের যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেল কর্তৃপক্ষ ট্রিপের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক ইফতিখার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

সরকার আগামীকাল বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। সাধারণত ছুটির দিনে মেট্রোরেল দিনে ১৬৯টি ট্রিপ পরিচালনা করে। কিন্তু খালেদা জিয়ার জানাজায় ব্যাপক জনসমাগমের সম্ভাবনা থাকায় আগামীকাল ট্রিপের সংখ্যা বাড়িয়ে সাধারণ দিনের মতো বা প্রয়োজনে তার চেয়েও বেশি করা হতে পারে। মূলত মানুষের প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী এই সংখ্যা নির্ধারণ করা হবে।

আজ মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই জানাজায় অংশ নিতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিশেষ করে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছানোর জন্য মেট্রোরেল একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে।

আগামীকাল বেলা ২টায় সংসদ ভবন এলাকায় স্মরণকালের বৃহত্তম জানাজা অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। জানাজা শেষে তাঁকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। আন্তর্জাতিক প্রতিনিধি ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতির কথা মাথায় রেখে ট্রাফিক ও যাতায়াত ব্যবস্থায় বিশেষ জোর দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো।

#খালেদাজিয়া #মেট্রোরেল #জানাজা #বাংলাদেশ #ডিএমটিসিএল #aknews #onebanglanews