নতুন উচ্চতায় কোহলি, হয়ে গেল ১৬ হাজার রান

97

সাইফ হাসান: ব্যাট হাতে আবারও বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি। ১৬ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরে দেখা পেলেন অনবদ্য এক সেঞ্চুরির। লিস্ট এ ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই তারকা। শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই উচ্চতায় পৌঁছালেন কোহলি।

অন্ধ্র প্রদেশের বিপক্ষে দিল্লির হয়ে খেলতে নেমে দুর্দান্ত এক শতক উপহার দিয়েছেন বিরাট কোহলি। এই ম্যাচে মাত্র এক রান করলেই ১৬ হাজার রানের মাইলফলক ছোঁয়ার সুযোগ ছিল তার সামনে। কোহলি দর্শকদের হতাশ না করে ১০১ বলে ১৩১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন।

এই ইনিংসের মাধ্যমে কোহলি বিশ্বের নবম ব্যাটসম্যান হিসেবে লিস্ট এ ক্রিকেটে ১৬ হাজার রান পূর্ণ করেছেন। ভারতের হয়ে এই কৃতিত্ব আগে ছিল কেবল কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের। বর্তমান ফর্ম বজায় থাকলে তালিকায় থাকা রিকি পন্টিং বা ভিভ রিচার্ডসদের ছাড়িয়ে যাওয়া কোহলির জন্য সময়ের ব্যাপার মাত্র।

দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে কোহলি এখন পর্যন্ত ৩৪৩টি ম্যাচ খেলেছেন। তার ঝুলিতে রয়েছে ৫৮টি সেঞ্চুরি এবং ৮৪টি হাফ সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে ২০১২ সালের এশিয়া কাপে খেলা সেই ১৮৩ রানের ইনিংসটি এখনো কোহলির ক্যারিয়ার সেরা হিসেবে বিবেচিত হয়।

#বিরাটকোহলি #ক্রিকেট #রেকর্ড #ভারত #aknews #onebanglanews