কানাডার পার্লামেন্টের প্রতিনিধিদের সাথে বিএনপির ফরেন অ্যাফায়ার্স কমিটির বৈঠক অনুষ্ঠিত

265

ঢাকা সংবাদদাতা: ১২ নভেম্বর বুধবার সকালে কানাডা পার্লামেন্টিয়ান প্রতিনিধিদের সাথে বিএনপির ফরেন অ্যাফায়ার্স কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত বৈঠকে কানাডিয়ান পার্লামেন্ট প্রতিনিধি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস সালমা জাহিদ, এমপি, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ হকার্স, সিনেটর সালমা আতাউল্লাহ জান, সামির যোবায়ের এমপি,।সেখানে বিএনপির ফরেন অ্যাফায়ার্স কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন – যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ও ফরেন কমিটির সদস্য শামা ওবায়েদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও ফরেন অ্যায়ার্স কমিটির সদস্য তাবিথ আউয়াল। বৈঠকটি সমন্বয়ক ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, লিবারেল এসোসিয়েশন অফ বাংলাদেশী কানাডিয়ানের ( এলএবিসি,) অন্যতম পরিচালক, কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী।

বৈঠকের ব্যাপারে ফয়সাল আহমেদ চৌধুরী তার বরাতে বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার, শ্রম আইন, আইনের শাসন প্রতিষ্ঠা ও আগামী নির্বাচন ইত্যাদি বিষয়ে দুপক্ষের দীর্ঘ আলাপ হয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য কি করা দরকার এবং বর্তমানে পরিবেশ কি সেটা তারা (কানাডা) অবগত আছে। কানাডিয়ান প্রতিনিধিরা বিএনপির কাছ থেকে দলীয় দৃষ্টিভঙ্গি জানতে চায়।’

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের সংসদ ও সরকার নির্বাচন এবং মানবাধিকার ইস্যুসহ শ্রম আইন ইত্যাদি নিয়ে তাদের (কানাডার) একটা বড় কনসার্ন আছে। যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরো অন্যান্য গণতান্ত্রিক দেশ বাংলাদেশকে গণতান্ত্রিক পথে উন্নত করতে এখন পর্যবেক্ষণ করছে।