যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে ‘মুসলিম-বিদ্বেষী’র ছুরিকাঘাতে দু’জন নিহত

836

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড শহরে মুসলিম দুই মহিলাকে গালাগালি করার সময় এক ব্যক্তিকে থামাতে গেলে তার ছুরিকাঘাতে দু’জন লোক নিহত হয়েছেন।পুলিশ বলছে, গতকাল বিকেলে হলিউড ট্রানজিট স্টেশনে একটি ট্রেনে এ ঘটনা ঘটে।

আক্রমণকারীর ছুরির আঘাতে একজন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে নেবার পর মারা যান। লোকটিকে পুলিশ গ্রেফতার করেছে, তবে তার আগে সে আরো একজন লোককে ছুরি মেরে আহত করে। পুলিশের বিবৃতিতে বলা হয়, লোকটি চিৎকার করে এমন সব কথা বলছিল যাকে ‘ঘৃণাসূচক বক্তব্য’ বলা যায়। তার এসব কথার লক্ষ্য ছিল দু’জন মহিলা – যাদের একজন কৃষ্ণাঙ্গ এবং অপরজনের মাথায় হিজাব পরা ছিল।

দুই মহিলার একজনের মা পরে জানিয়েছেন, আক্রমণকারী লোকটি তাদের উদ্দেশ্য করে বলছিল ‘মুসলিমদের মরা উচিত – কারণ তারা বহু বছর ধরেই খ্রিস্টানদের হত্যা করে চলেছে।’
সূত্র: বিবিসি