ওসমানী স্মৃতি পরিষদ কুয়েত শাখার আহবায়ক কমিটির অনুমোদন

559

সিলেট সংবাদদাতা: মুক্তিযুদ্ধের উপর গবেষণা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন শ্লোগানকে সামনে রেখে ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ’র কুয়েত শাখার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদ।
গত ২৬ নভেম্বর শনিবার ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ’র কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান লায়েক ও সাধারন সম্পাদক মৃনাল কান্তি দাসের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মুরাদুল হক চৌধুরী মুরাদ আহবায়ক ও মিজানুর রহমান মিজানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
ওসমানী স্মৃতি পরিষদ কুয়েত শাখার পৃষ্ঠপোষক হিসেবে আব্দুল খালিক, অধ্যাপক বেলাল আহমদ, বাবু মিহির কান্তি পালকে রাখা হয়েছে।
আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, শাহ্ ইমদাদ উল্লাহ্, নোমান আহমদ, জামিল হোসাইন, কবির মিয়া, ডি এম ওয়ারিস, হারুন রশিদ, শুভা পাল, সৈয়দ সুন্দর আলী, তারা মিয়া, মোহাম্মদ মোজাহিদ, সদস্য আসাদ উদ্দিন হাসান, লিটন আহমদ, অদুদ আহমদ, বাবু প্রদীপ সুত্র ধর, মোঃ সেলিম মিয়া, নুরুল হোসেন, শেখ শামিম, ফুয়াদ আহমদ,ফারুক আহমদ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আহবায়ক কমিটি আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়।