মোদির শপথ শনিবার নয়, রোববার সন্ধ্যায়

82

শনিবার নয়, রোববার সন্ধ্যায় শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর রেকর্ডধারী দ্বিতীয় ব্যক্তি হবেন তিনি ভারতে। সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি বলছে, শনিবার তার এই শপথ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সূত্র বলেছে, তা একদিন পিছিয়ে দেয়া হয়েছে। রোববার হবে শপথ অনুষ্ঠান। এর আগে বুধবার এনডিএ জোটের প্রধান হিসেবে বাছাই করা হয় মোদিকে। তার শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেয়া হয়।