ওয়ানবাংলানিউজ: যারা জীবনসাথী খুঁজছেন তাদের জন্য স্পীড ডেইটিং চালু হয় অনেক আগে। নির্ধারিত তারিখে একটি নির্দিষ্ট স্থানে সমবেত হয়ে অংশগ্রহণকারীরা একাধিক ব্যাক্তির সাথে কয়েক মিনিট করে মুখোমুখি বসে কথা বলে উপযুক্ত সঙ্গীকে বেছে নেন; অনেকে পছন্দের সাথী পান না। একই কনসেপ্ট কাজে লাগিয়ে লন্ডনে এখন চালু হয়েছে স্পীড রেনটিং। লন্ডনে ঘর ভাড়া আকাশচুম্বী। তাই একা একটি ঘর ভাড়া করে থাকা সবার পক্ষে সম্ভব না, আবার যে কোনো কারো সাথে একটি ঘর শেয়ার করে থাকাও কঠিন। কেননা একেকজনের পছন্দ, রুচি, জীবনযাপনের ধরন একেক রকম। টাওয়ার হ্যামলেটসের ক্যানারি ওয়ারফে একটি বারে আয়োজন করা হয় এক স্পীড রেনটিং ইভেন্ট, যেখানে ৮০জন নারী যোগ দেন তাদের ফ্ল্যাট মেইট বেছে নেয়ার জন্য।
লন্ডনে বসবাসের জন্য এস্টেট এজেন্টের মাধ্যমে রুম খোঁজার পদ্ধতি এখন পুরনো হয়ে গেছে। এখন সোশাল মিডিয়া এবং অ্যাপের মাধ্যমে অনেকে তাদের ফ্ল্যাট মেইট খুঁজে নিচ্ছেন। স্পেয়াররুম নামের একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান জানিয়েছে, বর্তমানে লন্ডনে যত রুমের বিজ্ঞাপন দেয়া হয়, চাহিদা আছে তাঁর চার গুন। তাই অনেক নারী এখন ব্যাক্তিগত উদ্যোগে রুম খুঁজে নিচ্ছেন। অপরিচিত কাউকে অনলাইনে ফ্ল্যাটমেইট হিসেবে বেছে নেয়ার আগে তাঁরা সাক্ষাত করে ককটেইল পান করতে করতে কিছুক্ষণ কথাবার্তা বল একে অপরকে জেনে নিচ্ছেন।
ওয়েস্ট লন্ডনে দুই বেডরুমের ফ্ল্যাটের জন্য একজন ফ্ল্যাট মেইট কজুজে নিতে লিসার হাতে আছে আর দুই সপ্তাহ।
স্পীড রেনটিংয়ের এই ইভেন্টে এসে লিসা হয়তো নিজের জন্য পারফেক্ট ফ্ল্যাটমেইট পাননি কিন্তু অন্যদের মধ্যে হয়তো কারো না কারো ভাগ্য সুপ্রসন্ন ছিল।














