আসছে তুষারপাত , সপ্তাহ শেষে শীত বাড়বে ,
মিলন মাহমুদ: যুক্তরাজ্যের আবহাওয়াঅফিস প্রকাশ করেছে যে এই সপ্তাহান্তে ব্রিটেনে তুষারপাত হবে । মূলত উত্তর মেরু থেকে আশা ঠান্ডা বাতাস যা আর্কটিক বিস্ফোরণ নামে পরিচিত তার ফলে ঠান্ডা আরো বাড়বে এবং
আগামী সপ্তাহে কোনো কোনো জায়গায় তাপমাত্রা -11 ( মাইনাস এগারো ডিগ্রি ) সেন্টিগ্রেডে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। আজকে হ্যাম্পশায়ারে তাপমাত্রা -5C (23F) এবং সাফোকে -4C (25F) এ নেমে গেছে এবং এটা ক্রমেই বাড়বে বলে মেট অফিস জানিয়েছে।
আগামী দিনগুলিতে যুক্তরাজ্যের দক্ষিণের অঞ্চলগুলি খুব ঠান্ডা থাকবে, তবে আবহাওয়া অফিস বলেছে যে রবিবার থেকে উত্তর দিকের বায়ুপ্রবাহ ‘শীতকালীন বিপদের’ সম্ভাবনা অনেক বেশি বাড়িয়ে তুলবে।
ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি সতর্ক করে বলেছে জরুরি স্বাস্থ্য পরিষেবাগুলিকে যেমন হাসপাতাল ও জিপি গুলোকে ঠান্ডা জনিত অসুখবিসুখের বর্ধিত চাহিদা সম্পর্কে প্রস্তুত থাকতে হবে এবং সবাইকে বয়স্ক এবং দুর্বল বন্ধু এবং প্রতিবেশীদের উপর নজর রাখার পরামর্শ দিয়েছে ।















