দল থেকে বরখাস্ত মুগাবে

831

আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে বরখাস্ত করেছে তার দল জানু-পিএফ পার্টি। তার জায়গায় বসানো হয়েছে সাবেক ভাইস প্রেসিডেন্ট এমার এমনাঙ্গাগওয়াকে। এর আগে তাকে পদত্যাগের আহবান জানিয়েছিলেন তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগীরা। প্রেসিডেন্টের ভবিষ্যত নির্ধারণ বৈঠকে বসেন ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির শীর্ষ নেতারা। দু’সপ্তাহ আগে দলের দায়িত্ব পাওয়া এমনাঙ্গাগওয়াকে বরখাস্ত করেছিলেন মুগাবে। এরপরই জিম্বাবুয়ের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়।

বিবিসির এক সংবাদদাতা বলছেন, এটা মুগাবের জন্য বিরাট এক অপমান। এরপরও তিনি পদ আঁকড়ে থাকলে তাকে অভিশংসনের মুখোমুখি হতে হতে পারে।
উল্লেখ্য, বুধবার সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে মুগাবে নিজের বাড়িতে গৃহবন্দী রয়েছে। ভাইস প্রেসিডেন্ট এমারসন মানাংগাগা’কে বরখাস্ত করার পর এই পদক্ষেপ নেয় সেনাবাহিনী। বলা হচ্ছে, স্ত্রী গ্রেজকে পরবর্তী প্রেসিডেন্ট বানানোর জন্যই ভাইস-প্রেসিডেন্টকে বরখাস্ত করেন মুগাবে। ১৯৮০ সালে বৃটিশদের থেকে স্বাধীনতা লাভের পর থেকেই দেশটির নেতৃত্বে রয়েছেন মুগাবে।
আজই দেশটির সামরিক বাহিনীর জেনারেলদের মুগাবের সঙ্গে দেখা করার কথা রয়েছে।