রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের সভা অনুষ্ঠিত

621

ওয়ানবাংলানিউজ: রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে এক সভা রবিবার (১২ নভেম্বর) পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের বিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে দেশে নিজ উপজেলায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠান মালা নিয়ে আলোচনা হয়। এতে জানানো হয় সংগঠনের বিশেষ প্রকাশনা রাজদর্পণের উন্মোচন, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ অনুদান প্রদান, দরিদ্র অসহায় মহিলাদের সেলাই মেশিন প্রদান এবং গুনীজন সংবর্ধনা প্রদান করা হবে।

এতে সংগঠনের সংগঠনের সকলকে দেশে গিয়ে অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার আহবান জানানো হয়।
সংগঠনের সভাপতি সাইদুর রহমান রেনুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাকীনুর রশীদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক সুলেমান খান, সংগঠনের উপদেষ্টা পরিষদের চেয়ার বীর মুক্তিযুদ্ধা এম এ মান্নান, সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান তরফদার মসুদ, সহ সভাপতি মইনুল ইসলাম, ট্রেজারার আব্দুল মুকিত ফারুক, সংগঠনের ট্রাস্টি আব্দুল মালিক, তারাউল ইসরঅম, আজিজুল হক ঝুনু, রুমল ইসলাম দুদু, হাজী শহীদুর রহমান, আব্দুস সালাম, শামীম আহমদ, ময়না মিয়া, আক্তারুজ্জামান খান, আফজল খান সাজু, আব্দুল বারী, ইকবাল হোসেন সাচ্চু, আবু করিম শামিম প্রমুখ।
সভায় সংগঠনের বিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে দেশে বিভিন্ন কর্মসূচির জন্য প্রায় ২৫ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়।