ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ কমিউনিটি সংগঠন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের আগামী ২৬ নভেম্বর দ্বিবার্ষিক নিবার্চনকে সামনে রেখে বইমার্কা প্রতীকের আশরাফ-এনাম -সেলিম পরিষদের প্যানেল পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার পূর্বলন্ডনের চিলড্রেন হাউজ কমিউনিটি সেন্টারে ।এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক নবীন প্রবীণ ট্রাস্টি ওসদস্যরা উপস্থিত হয়ে বইমার্কা প্রতীকের আশরাফ-এনাম-সেলিম প্যানেলকে নির্বাচিত করার আহবান জানান ।
বিশিষ্ট শিক্ষাবিদ তছউর আলীর সভাপতিত্বে ও সংগঠনের বিদায়ী সভাপতি ফজলুল হক ফজলুল পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বুধবারীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, সংগঠনের সাবেক সভাপতি মোস্তফা মিয়া, এস এ আহাদ, মকলু মিয়া, সংগঠনের বিদায়ী সহ-সভাপতি ইকবাল হোসেন, কবি একেএম আব্দল্লাহ, বইমার্কা প্যানেলের সভাপতি প্রার্থী মাওলানা আশরাফুল ইসলাম, সেক্রেটারী প্রার্থী আফসর হোসেন এনাম ও ট্রেজারার প্রার্থী ফজলুল হোসেন সেলিম, হাজী সামসুল হক, সাবেক কাউন্সিলার ওয়েসুল ইসলাম ওয়েস, কুতুব উদ্দিন, হাবিবুর রহমান, হাজী কলা মিয়া, জয়নাল উদ্দিন, জিল্লুর রহমান, সোহেল আহদ বদরুল, হাবিবুর রহমান, রুহুল আমিন রুহেল, এনাম আহমেদ, বেলাল আহমদ মিলন, আবু তাহের, আব্দুস শহীদ, নানু মিয়া, মাওলানা শওকত আলী, আক্তার হোসেন কায়সার, মুহিবুর রহমান, মিছবাহ মাছুম, নাসিম আহমদ, কয়েস আহমদ সহ অন্যান্যরা।
সভায় সংগঠনের সকল নবীন প্রবীণ সদস্যরা বলেন, বই মার্কা প্যানেলের প্রার্থীরা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত। সংগঠনের কার্যক্রমে তাদের অতীত অভিক্ষতা রয়েছে । তাদের নির্বাচিত করলে ট্রাস্টের কার্যক্রম আরো গতিশীল হবে বলে উপস্থিত সকলে আশা প্রকাশ করেন।
সভায় বক্তারা আরো বলেন , বই প্যানেলের প্রার্থীরা অতীতে স্বস্ব ক্ষেত্রে সংগঠনের কাযর্ক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন । ইনশাআল্লাহ আগামীতে নির্বাচিত হলে আরো বেশী করে ভূমিকা পালন করে সংগঠনের শিক্ষা ও সামাজিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন ।
সভায় বক্তারা বলেন,সংগঠন প্রতিষ্ঠার ১৯বছরের মধ্যে এলাকার শিক্ষা উন্নয়ন ও দারিদ্র বিমোচনে সংগঠনটি অনবরত কাজ চালিয়ে যাচ্ছে । সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখতে বই প্যানেলের প্রার্থীদের নির্বাচিত করতে আগামী ২৬ নভেম্বর যুক্তরাজ্যের সংগঠনের সকল সদস্যকে উপস্থিত হয়ে ভোট প্রদানের জন্য বিশেষ অনুরোধ জানান ।
উল্লেখ্য উক্ত নির্বাচনে আরেকটি প্যানেলে দোয়াত কলম মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলতাফ-রুহুল-জবরুল পরিষদ ।















