ইস্ট লন্ডনে ওয়েষ্টফিল্ড শপিং সেন্টারে অগ্নিকান্ড : হুড়াহুড়ি ও কান্নার শব্দ

3782

ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের স্টার্টফোর্ড এর ব্যস্ততম শপিং সেন্টার ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে ছোট ধরনের একটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ করেই শপিং সেন্টারের ভেতর থেকে হাজার হাজার মানুষকে বের করে দেওয়া হলে ক্রেতাদের মধ্যে হুড়াহুড়ি সৃষ্টি হয়। এসময় কিছুক্ষনের জন্য বিদ্যুৎ চলেগেলে অনেককেই কান্নাকাটি করতে দেখা গেছে বলে জানিয়েছেন ক্রেতা আব্দুল বাছিত রফি। তিনি জানানা হঠাৎ করেই ফায়ার হর্ণ বেজে উঠে এবং ক্রেতাদের দ্রুত শপিং সেন্টার ত্যাগ করতে বলা হয়। এতে শত শত মানুষ এক সাথে বের হওয়ার চেস্টা করলে ব্যাপক হইচই এবং কান্নাকাটির শব্দ শোনা যায়।
এদিকে ইভিংস্ট্রার্ন্ডাস পত্রিকা জানিয়েছে, শপিং সেন্টারের দ্বিতীয় তলার একটি দোকানে অগ্নিকান্ডের কান্ডের ঘটনা ঘটে। তবে তা দ্রুত নিয়ন্ত্রনে আনা হয়। পত্রিকাটি বলছে, ক্রেতাদের মধ্যে সন্ত্রাসী হামলার আশংকার সৃস্টি হলে তাদের মধ্যে হুড়াহুড়ি ও অনেকেই কান্না শুরু করেন।