দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বিজিএম প্রস্তুতি সভা

142

আব্দুল হামিদ খান সুমেদ:-বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের আগামী ৭ই নভেম্বরের দ্বিবার্ষিক সাধারণ সভা সফল করার লক্ষে বর্তমান কার্যকরী কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভা গত ১৭ অক্টোবর রোজ সোমবার ইস্ট লন্ডনের মনসুন রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।

ট্রাস্টের সভাপতি শামসুদ্দিন তালুকদার সামস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাব্বত শেখ এর পরিচালনায় সভার  শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন কার্যনির্বাহী সদস্য মাওলানা আব্দুস শহীদ। 

সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ সাধারণ সম্পাদক হাসিন উজ জামান নুরু,কোষাধ্যক্ষ কদর উদ্দিন,সহ কোষাধ্যক্ষ হাজি জাহির আলী,সাংগঠনিক সম্পাদক দৌলত হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ,কার্যকরী কমিটির সদস্য হাজি খলিল উদ্দিন,হানিফ আহমদ খান ও জিয়াউল হক জিয়া।

সভায় আর্থিক রিপোর্ট ও বাংলাদেশে বয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণের রিপোর্ট গৃহীত করে আগামী ৭ই নভেম্বর রোজ সোমবার সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা বাস্তবায়নের লক্ষে উম্মুক্ত আলোচনার মাধ্যমে বেশ কয়েকটি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং দ্বিবার্ষিক সাধারণ সভায় ট্রাস্টের সকল ট্রাস্টিবৃন্দের উপস্থিতির জন্য আমন্ত্রণ জানানো হয়।
এবং সভায় সর্ব সম্মতিক্রমে আব্দুল মুমিন বাবুল,মঈন উদ্দিন মিসবাহ ও স্বপন শিকদারের ট্রাস্টিশিপ আবেদন অনুমোদন করা হয়।