ঢাকা সংবাদদাতা: আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সার্বিক পরিস্থিতি জানা এবং জেলা পরিষদ নির্বাচনের বিষয়ে দিক-নির্দেশনা দিতে জেলা প্রশাসক ও পুলিশের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন।
শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে বৈঠক শুরু হয়।
বৈঠকে সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য সব নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে তাদের আইনগত দায়িত্ব পালনের আহ্বান জানান।
বৈঠকে চার নির্বাচন কমিশনার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, অতিরিক্ত আইজিপিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।















