দ. আফ্রিকার কাছে টানা দ্বিতীয় ম্যাচ হারল ভারত

230

খেলাধুলা ডেস্ক: ঋষভ পন্থর নেতৃত্বে আলোর মুখ দেখছে না ভারত। পাঁচ ম্যাচ সিরিজে টানা দুই ম্যাচ হারল দক্ষিণ আফ্রিকার কাছে। দিল্লিতে সিরিজের প্রথম ম্যাচে ২১১ রান করে ৭ উইকেটে হারের পর আজ দ্বিতীয় ম্যাচে হেরেছে ৪ উইকেটে। টানা দুই হারে এখন সিরিজ হারের শঙ্কা জেগেছে স্বাগতিকদের।