ঢাকা সংবাদদাতা: আইসিটি বিভাগের উপ-সচিব ড. শাহাদৎ হোসেনের ব্যবহৃত গাড়ি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম জান্নাত আক্তার (৩)। শনিবার হোতাপাড়া-নোহাশপল্লী আঞ্চলিক সড়কে গাজীপুরের পিরোজালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জান্নাত আক্তার পিরোজালী এলাকার জামাল উদ্দিনের মেয়ে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় গাজীপুরের পিরোজালী এলাকায় আত্নীয়ের বাড়িতে যাচ্ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের উপ-সচিব ড. শাহাদাৎ হোসেন।
এ সময় ওই শিশুটি দৌড়ে রাস্তা পার হওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। গাড়িটি আটক করে হোতাপাড়া পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।
জয়দেবপুর থানাধীন হোতাপাড়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গাড়িসহ সচিক স্যারকে ফাঁড়িতে আনা হয়েছে।















