তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি

688

ওয়ানবাংলানিউজ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি। গতকাল ২৪ অক্টোবর পূর্ব লন্ডনে যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় অনুস্টিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মোঃ গোলাম রাব্বানি, গোলাম রাব্বানি সোহেল, যুগ্মসম্পাদক শহিদুল ইসলাম মামুন, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, কামাল উদ্দিন, সিনিয়র সদস্য মিছবাউজ্জামান সোহেল, লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা, ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সরফরাজ আহমেদ সরফু, সদস্য কামাল চৌধুরী, মির্জা নিক্সন, এ জে লিমন, সেন্ট্রাল লন্ডন বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, নিউহাম বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক সেবুল আহমেদ, লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সভাপতি হাজী মোঃ সেলিম, স্পেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বিপ্লব, বিএনপি নেতা মাওলানা শামিম আহমেদ, লন্ডন মহানগর বিএনপির সহসভাপতি আব্দুর রব, যুগ্ম সম্পাদক ফয়ছল আহমেদ, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মন্সুর শাহজাহান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবুল হাসনাত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, সিনিয়র সহসভাপতি মিসবাহ বি এস চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, মহিলা দলের সদস্য সচিব অঞ্জনা আলম, যুবদল নেতা আব্দুল হক রাজ, আফজাল হোসেন, দেওয়ান আব্দুল বাসিত, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ।

সভাপতির বক্তবে এম এ মালিক বলেন, শহীদ জিয়ার সূর্য সৈনিকরা মামলা ও গ্রেফতারি পরোয়ানায় ভীত নয়। তিনি অভিলম্বে দেশনায়ক তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার না করলে তার দাঁতভাঙ্গা জবাব দিবে যুক্তরাজ্য বিএনপি। সরকারের দুর্নীতি ও অপকর্মের সমালোচনা করলেই রাষ্ট্র্রদ্রোহসহ মিথ্যা মামলার দিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের হয়রানি করা এখন নিত্যদিনের ব্যাপার । গোটা দেশ এক ব্যক্তির ইচ্ছার শাসনে চালানো হচ্ছে। অবৈধ সরকার জনসমর্থন হারিয়ে এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেফতারি পরোয়ানা প্রমান করেছে সরকার কতটা দেওলিয়া হয়ে গেছে। তিনি বলেন, সরকারের আজ্ঞাবহ আদালত দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সরকারেরই নির্দেশে। অবৈধ সরকারের বিদায় ঘন্টা বেজে যাওয়ায় তাদের সাজানো মসনদে ভূমিকম্প শুরু হয়েছে।

বক্তারা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী জিয়া পরিবার সরকারের আক্রোশের শিকার ।বিশেষ করে তারেক রহমান বারবার শেখ হাসিনার প্রতিহিংসার শিকার। তারেক রহমানের রাজনৈতিক জীবনের শুরু থেকেই শেখ হাসিনা তাকে প্রবল প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে দেশে বিদেশে লবিস্ট নিয়োগের মাধ্যমে তাঁর বিরুদ্ধে অসত্য, বানোয়াট, মনগড়া অপপ্রচার ও কুৎসা রটনা করে যাচ্ছেন। বক্তারা বলেন, এদেশে আপামর জনসাধারনের আস্থার প্রতীক জিয়া পরিবার। অসত্য, বানোয়াট, মনগড়া অপপ্রচার ও কুৎসা রটনা করে জিয়া পরিবারকে জনগণের হৃদয় থেকে মুছা যাবে না। এই সরকারের হাতে সমাজের প্রতিস্থরের মানুষ আজ অপদস্থ ।মিডিয়ায় সরকারের সমালোচনা প্রকাশ করলেই সাংবাদিকদের জীবনে নেমে এসেছে দুর্বিষহ জীবন। যার কারনে ২০ জনেরও অধিক সাংবাদিককে হত্যা করতে সরকার দ্বিধা করে নাই। এমনকি দেশের সুশীল সমাজের জ্ঞানী গুণী বাক্তিরাও সরকারের গুম, হয়রানি ও নির্যাতন থেকে রেহাই পান নাই। জোর করে আবারও ক্ষমতা টিকে থাকতে প্রধান বিচারপতিকে অসুস্থতার নাটক সাজিয়ে পাঠানো হয়েছে নির্বাসনে। বক্তারা অবিলম্বে দেশ নায়ক তারেক রহমানের উপর থেকে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবী জানান।

সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এম কে আনোয়ার, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মির্জা হারুনুর রশিদ ও যুক্তরাজ্য বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শের এ সাত্তারের মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং শোক শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় । দোয়া পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শামিম আহমেদ।

অন্যান্যর মধ্যে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শেখ ইস্তাব উদ্দিন আহমেদ, খাইরুল হাসান চৌধুরী, লন্ডন মহানগর বিএনপির দপ্তর সম্পাদক, নজরুল ইসলাম মাসুক, মোঃ আবু তাহের, সৈয়দ আতাউর রহমান, আরিফুল হক, মোমিন মিয়া, মাসুদ আহমেদ, আহসানুল আম্বিয়া শোভন, দুদু মিয়া শিকদার, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আতাউর রহমান মিফতা, জাহিদুর রহমান জাহিদ, সাইফুল ইসলাম মিরাজ, যুবদল নেতা মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া, নাস্রিন হাসান, সোনিয়া তাসলিমা, বন্যা আহমেদ, মোশারফ হোসেন, সুয়েদুল হাসান, সাকিল আহমেদ, মনির আহমেদ, রেজাউল করিম, শহীদ আহমেদ চৌধুরী, ইক্রামুল হক রাসেল, সৈয়দ তায়েফুর রহমান, রাহেল আহমেদ, মোঃ ফরিদ উল্লাহ মুন্সি, সৈয়দ সায়েকুল হক, হারুনুর রশিদ, মন্সুর হোসেন, কাওসার আহমেদ, মোস্তাফিজুল করিম, রিয়াদ বিন হামিদ, ওমর মাসুদ, শাহদাত হোসেন দিপু, মাসুম আহমেদ, আনোয়ার পারভেজ তালুকদার, আলিফ মিয়া, ফজলে রহমান পিনাক, আহমেদ নুরুল পাশা প্রমুখ ।