উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে: যুক্তরাষ্ট্র

407

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র বলেছে, উত্তর কোরিয়ার ‘উসকানিমূলক’ কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতিসংঘের মাধ্যমে নিষেধাজ্ঞা কঠোর করার চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি তারা পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতিও বজায় রেখেছে বলে জানিয়েছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালানোর পর একটি সামরিক কুচকাওয়াজ প্রত্যক্ষ করা উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের পরমাণু কর্মসূচি দ্রুত জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বিভিন্ন ট্যাংক, রকেট লাঞ্চার ও সোমবার রাতে ছাড়পত্র দেওয়া আন্তর্জাতিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দেখেন।

উত্তর কোরিয়ার সরকারি নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া ব্যবহার করে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘আমরা পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচির কাজ বন্ধের বিষয়ে ডিপিআরকে’র সঙ্গে কূটনীতির ও সংলাপের পথ খোলা রেখেছি। তিনি সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি চালানো উত্তর কোরিয়ার দুটি আইসিবিএম উৎক্ষেপণসহ ডিপিআরকের সাম্প্রতিক উসকানিমূলক কর্মকাণ্ড মোকাবিলার আমাদের বাধ্যবাধকতাও রয়েছে।’

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে বারবার সংলাপের প্রস্তাব দিয়েছে। বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের উচ্চ পর্যায়ের তিন দফা বৈঠকের পর এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পর্যায়ের আলোচনায় সামান্য স্বার্থ প্রতিফলিত হতে দেখা যায়।