রংপুরে দেবর ও বন্ধুরা মিলে ভাবীকে গণধর্ষণ

886

রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলায় এক গৃহবধূকে দেবর সাইদুল ও তার বন্ধুরা মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিনগত রাতে উপজেলার রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে নির্যাতিতা নারীকে মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুর কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া জানান, স্বামী সামসুল ইসলামের সঙ্গে দাম্পত্য কলহের জের ধরে গৃহবধূ তার বাবার বাড়িতে চলে যান। সোমবার গৃহবধূকে বাপের বাড়ি থেকে ডেকে এনে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন। তারপরও গভীর রাত পর্যন্ত স্বামীর বাড়িতে অবস্থান করে নির্যাতনের শিকার ওই নারী।

পরে সোহাগ নামে এক যুবক বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে গৃহবধূকে পাশের একটি ফাঁকা মাঠে নিয়ে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর দেবর সাইদুলসহ আরো পাঁচজন তাকে ধর্ষণ করে মাঠে ফেলে চলে যায়।

পরে সকালে স্থানীয় লোকজন গৃহবধূকে উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)বাবুল মিয়া বলেন, গণধর্ষণের শিকার হয়ে এক নারী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে শুনেছি। তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।