আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের জন্য আরও ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। রাশিয়াকে প্রতিরোধে ইউক্রেনের প্রতিরক্ষা খাতে এই অর্থ ব্যয় করা হবে।
এই প্যাকেজে আর্টিলারি সিস্টেম, সামরিক বাহিনীর সদস্য বহন করার বাহন ও হেলিকপ্টারও থাকছে। বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এর আগে ফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও আলাপ করেছেন তিনি।
বাইডেন বলেন, ‘নতুন এই সহায়তা প্যাকেজে আরও বেশি কার্যকর ও ভারী অস্ত্র ব্যবস্থা থাকছে। এরই মধ্যে যার কিছু আমরা পৌঁছে দিয়েছি। ’ এসময় তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দেওয়া এই অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে টেকসই প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে সহায়তা করবে।
’
সূত্র: আল জাজিরা















