আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের একটি শহরের রাস্তায় দুই বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। ঘটনার পর অভিযুক্ত দুই হামলাকারী বন্দুকধারীকেও গুলি করে হত্যা করা হয়। খবর রয়টার্সের।
হামলার পর ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির রাজধানী তেল আবিব থেকে প্রায় ৩০ মাইল (৫০ কিলোমিটার) উত্তরের হাদেরা শহরে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা করা অভিযুক্ত দুই হামলাকারী ইসরায়েলের আরব নাগরিক।
ইসরায়েলের টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচার হওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হাদেরার একটি প্রধান রাস্তায় দুই ব্যক্তি রাইফেল থেকে গুলি চালাচ্ছেন।
ইসরায়েলের পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, বন্দুকধারীদের ওই হামলায় ইসরায়েলের আধাসামরিক সীমান্ত পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন। হামলার সময় তারা একটি রেস্তোরাঁয় খাবার খাচ্ছিলেন। পরে হামলাকারী দুইজনকেও গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।
ইসরায়েল পুলিশের মুখপাত্র এলি লেভি দেশটির এক টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘আমাদের অফিসাররা সৌভাগ্যক্রমে হামলাকারীদের নিষ্ক্রিয় করতে এবং একটি বড় সন্ত্রাসী হামলা প্রতিরোধ করতে সক্ষম হয়েছেন।’
এদিকে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ইতোমধ্যেই তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে এক টুইট বার্তায় বলেছেন, ‘আমরা ইসরায়েলের হাদেরায় আজকের সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। সমাজে সহিংসতা ও হত্যার মতো বুদ্ধিহীন কাজের কোনো ধরণের স্থান নেই। আমরা আমাদের ইসরায়েলের পাশে আছি এবং নিহতদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করছি















