টাওয়াৱ হ্যামলেটসে লিভডেমের কাউন্সিলার প্ৰাৰ্থী মোহাম্মদ হান্নান

166

মো: কাওছার: আগামী ২০২২ সালে ৫ই মে অনুষ্ঠিত হবে টাওয়াৱ হ্যামলেটসেৱ মেয়ৱ ও কাউন্সিল নিৰ্বাচন। নিৰ্বাচনকে ঘিৱে এলাকায় বেশ আলোচনা দেখা যাচ্ছে এবং বিভিন্ন পাৰ্টি থেকে প্ৰাৰ্থী দেওয়া হচ্ছে। লিভাৱেল ডেমোক্ৰেটিভ পাৰ্টি থেকে মেয়ৱ ও কাউন্সিলাৱ প্ৰাৰ্থীদেৱ তালিকা চুড়ান্ত কৱেছে। এই বিষয়ে দলেৱ নেতাদেৱ সাথে কথা বলে জানতে পাৱি টাওয়াৱ হ্যামলেটসেৱ বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী ইঞ্জিনিয়াৱ মোহাম্মদ হান্নানকে লিভাৱেল ডেমোক্ৰেটিভ পাৰ্টি থেকে আগামী কাউন্সিলাৱ নিৰ্বাচনে ক্যানারিওয়ার্ফ ওয়াৰ্ড কাউন্সিলাৱ প্ৰাৰ্থী হিসেবে চুড়ান্ত কৱেছে তাৱ দল। এই ওয়াৰ্ড থেকে তিনি নিৰ্বাচন কৱবেন। তিনি আমাকে বলেন এদেশেৱ একটি মুলধাৱাৱ পাৰ্টি থেকে কাউন্সিলাৱ মনোনিত হওয়ায় আমি অনেক আনন্দিত ও নিজেকে ভাগ্যবান মনে কৱি।

১৯৯৫ সালে তিনি লন্ডনে আসেন। উচ্চ শিক্ষা গ্ৰহন কৱে তিনি বিভিন্ন ‌অৰ্গানাইজেশনেৱ সাথে জড়িত হয়ে কমিউনিটিৱ সহযোগিতা কৱে আসছেন। এছাড়াও হোয়াইটচ্যাপল বিজনেস এসোসিয়েশন ইউকে এৱ অৰ্থ সম্পাদক ও সাধাৱন সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন কৱেছেন।
লিভডেমেৱ বৰ্তমান কাউন্সিলাৱ ৱাবিনা খান এবাৱ মেয়ৱ পদে লড়বেন। মোহাম্মদ হান্নানে গ্ৰামেৱ বাড়ী বড়লেখা উপজেলাৱ শাহবাজপুৱ এলাকাৱ ‌অৰ্জুনপুৱ গ্ৰামে। চাৱ সন্তানেৱ জনক মোহাম্মদ হান্নান টাওয়াৱ হ্যামলেটস এলাকায় দীৰ্ঘদিন যাবৎ বসবাস কৱে আসছেন। তিনি সকলেৱ কাছে দোয়া ও সহযোগিতা কামনা কৱেছেন।