ব্রিটেনে করোনায় বৃহস্পতিবার মৃত্যু ৩০৩ জনের, আক্রান্ত ৮৮,১৭১ জন

929

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮,১৭১ জন । গতকাল বুধবার ছিলো ৮৮,০৮৫ জন, মঙ্গলবার ছিলো ১,১২,৪৫৮ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৬ লাখ ৭ হাজার ৮৩২ জন।

বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৮৩ জন।

এদিকে গত ৪৮ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৩০৩ জন। গতকাল বুধবার ছিলো ৫৩৪ জন, মঙ্গলবার ছিলো ২১৯ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৭৩০ জন।

এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৭৪ লাখ ১৯ হাজার ১০৪ জন।