ওয়ানবাংলানিউজ: সিলেট জেলা এসোসিয়েশন পোর্টসমাউথের উদ্যোগে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের সফল আয়োজনের পর অত্যন্ত জাকজমকপূর্ণ আয়োজন ও বিপুল সংখ্যক ক্রিড়ামোদিদের উপস্থিতিতে সম্পন্ন হল ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

গত ১৫ই অক্টোবর রবিবার স্থানীয় উইম্বলডন পার্ক স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বৃটেনের বিভিন্ন শহর থেকে বাংলাদেশীসহ বিভিন্ন কমিউনিটির মোট ৫৫টি টিম অংশগ্রহন করে।
তিনটি ক্যাটাগরিতে অনুষ্টিত এ টুর্ণামেন্টে এ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় দোয়েল ও রিহান জুটি, রানার্সআপ হয় সোহান ও রুহেল, তৃতীয় স্থান লাভ করে বেন ও ড্যান জুটি, ৪র্থ হয় বাজিল ও আলতাফ জুটি।

সি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় মিসবাহ এবং জিতু জুটি, রানার্সআপ হয় ইমু এবং ইয়াসিন জুটি, ৩য় হয় ফয়জুল এবং খালেদ জুটি, ৪র্থ হয় রিহান এবং নাসির জুটি।
ডি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় আবুল হাসনাত ও এন্থনী জুটি, রানার্সআপ হয় আলতাফ এবং জুনেদ জুটি, তৃতীয় হয় সয়ফুল ও বাদশা জুটি, ৪র্থ হয় সাকিব এবং মিজান জুটি।

সংগঠনের উপদেষ্টা সমুজ আলীর সৌজন্যে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ট্রফি প্রদান করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি খালেদ নজরুল, উপদেষ্টা আছাব আলী, সাধারন সম্পাদক নুরুল আলম, দপ্তর সম্পাদক মাসুম আহমেদ, শাহেদ উদ্দীন, আব্দুল কাইয়ুম, নির্বাহ সদস্য সমির আলী, সালাউদ্দিন মিন্টু, ফরহাদ আল মাহমুদ, এ কে এম তারেক, দুলাল আহমেদ, তাহের আলম, সামসুল ইসলাম সহ কমিউনিটির বিশিষ্টজন।
সংগঠনের পক্ষ থেকে টুর্নামেন্টের খেলোয়াড়, স্পন্সর, দর্শকসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
















