ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮.৪৪৭ জন । গতকাল রবিবার ছিলো ৭৪,৭৯৯ জন, শনিবার ছিলো ৭৬,৮০৭ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৯ লাখ ৫৩ হাজার ৬৮৫ জন।
বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৪০ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৫৬ জন। গতকাল রবিবার ছিলো ৭৫ জন, শনিবার ছিলো ২৯৭ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৯১৬ জন।
এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৬৯ লাখ ৪১ হাজার ৫৯ জন।















