টস জিতলো বাংলাদেশ, শুরুতেই উইকেট খোয়ালো নিউজিল্যান্ড

331

খেলাধুলা ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। এদিন টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। অধিনায়কের এই সিদ্ধান্তের প্রতিদান দিয়ে শুরুতেই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম।

আর এর মাধ্যমে ইংরেজি নববর্ষের শুরুতেই দেশের হয়ে প্রথম উইকেট তুলে নিয়েছেন তিনি।

শরিফুলের বলে নিউজিল্যান্ড ইনিংসের চতুর্থ ওভারেই উইকেট হারিয়েছে। লিটন দাসের দুর্দান্ত ক্যাচ হয়ে ফিরে গেছেন অধিনায়ক টম ল্যাথাম।
যদিও বাংলাদেশ দল এখনো পর্যন্ত নিউজিল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজে খেলা ৩২ ম্যাচের কোনটিতেই জিততে পারেনি। ৯টি টেস্ট খেলে সবগুলোতে হেরেছে টাইগাররা।

কিউইদের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে জয় বঞ্চিত লাল-সবুজের প্রতিনিধিদের সামনে এবার দেওয়াল ভাঙার চ্যালেঞ্জ। যে লক্ষ্যে আজ শনিবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে খেলতে নেমেছে সফরকারী বাংলাদেশ দল।
একনজরে দুই দলের একাদশ-

বাংলাদেশ : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড : টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লানডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।