ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০,৩৭৫ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৪২,৪০৮ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৪ লাখ ৮৭ হাজার ৩০২ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৯৯ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৪৫ জনের । গতকাল বৃহস্পতিবার ছিলো ১৯৫ জন, বুধবার ছিলো ২১৪ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৬৭৮ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৪ লাখ ৯১ হাজার ৭০১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার ৪৪৮ জন।















