বোমা হামলায় অন্তঃসত্ত্বা সাংবাদিক নিহত

71

আন্তর্জাতিক ডেস্ক :: সন্ত্রাসীদের হামলায় ইয়েমেনে একজন নারী সাংবাদিক (অন্তঃসত্ত্বা) নিহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আশার্ক টেলিভিশনে কাজ করতেন তিনি। এছাড়া এ ঘটনায় তিন পথচারীও আহত হয়েছে।

রয়টার্স জানায়, মঙ্গলবার (৯ নভেম্বর) পরিবার নিয়ে চিকিৎসা নিতে ডাক্তারের কাছে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা রাশা আব্দাল্লাহ। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী মাহমুদ আল আটোমি। পথে তাদের গাড়িবহর লক্ষ্য করে চালানো হয় হামলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাশা ও তার শিশুপুত্রের। গুরুতর আহত হন মাহমুদ আল আটোমি। তার অবস্থাও আশঙ্কাজনক। তিনিও একজন সাংবাদিক।

এদিকে, এ ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মঈন আব্দুল মালিক সাঈদ। তবে এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

 

ওয়ানবাংলানিউজ / ১০ নভেম্বর ২০২১ / আল-আমিন