যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও যুগ্ম সম্পাদকের অব্যাহতি প্রত্যাহার

1262

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল সভাপতি নাসির আহমদ শাহিন ও যুগ্ম-সম্পাদক জাহেদ তালুকদার এর অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে, উল্লেক্ষ্য যুক্তরাজ্য বিএনপির অভিযোগের প্রেক্ষিতে বিগত ১০ ফেব্রুয়ারি ২০১৭ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদককে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল সভাপতি নাসির আহমদ শাহিন ও যুগ্ম সম্পাদক জাহেদ তালুকদারের আবেদনের প্রেক্ষিতে ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের সুপারিশক্রমে ৩/১০/২০১৭ তারিখে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।আজ যুক্তরাজ্য বিএনপির সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।