নিউহ্যাম অল বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘র নতুন কমিটির অভিষেক

1547

ওয়ানবাংলানিউজ: নিউহ্যাম অল বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রবিার ইস্টহ্যামের একটি রেস্টুরেন্টে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: ফজলুল করিম এবং পরিচালনা করেন সেক্রেটারী সাইদ মোহাম্মদ মুরাদ হোসেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: সেলিম চৌধুরী। এছাড়া আরো বক্তব্য রাখেন ডা. হেলাল উদ্দীন, রমিজ উদ্দীন, প্রফেসর জাফর রানা, মামুনুর রশীদ, আবুল হাশেদ জুয়েল, মাহবুব হাবীব, মফিজুল ইসলাম, সেলিম রেজা, মো: শাহীন, আসমা রহমান জুঁই, মোহাম্মদ সবুর, বুসরা সুলতানা, আশরাফ কাজী, মো: হাসান, এমডি শাহ আলম, মো: সেবুল মিয়া, আব্দুল ছালাম আজাদ, রমিজ উদ্দীন, হারুনুর রশীদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


সভায় বক্তারা বাংলাদেশ, ইউরোপ এবং অন্যান্য জায়গা থেকে ব্রিটেনে আসা সকল বাংলাদেশীদের ঐক্যবদ্ধ করে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কর্যক্রম পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে মো: ফজলুল করিম সভাপতি, সাইদ মোহাম্মদ মুরাদ সেক্রেটারী এবং মেহবুব হাবীবকে কোষাধ্যক্ষ করে ১৬ সদস্য বিশিস্ট কার্যকরি কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান সমাপনী বক্তব্য রাখেন আব্দুস সামাদ আজাদ। পরিশেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।