সাইফ হাসান: পূর্ব লন্ডনের একটি ফ্ল্যাটে আগুন দিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে হ*ত্যার দায়ে এক কিশোরকে অভিযুক্ত করা হয়েছে। প্রায় তিন বছর আগের এই ঘটনায় টিফানি রেগিস নামের ওই কিশোরী ধোঁয়ায় অসুস্থ হয়ে মা\রা গেছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ১৬ বছর বয়সী কিশোরের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও হ*ত্যার অভিযোগ আনা হয়েছে। আগামী মাসে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ৬ এপ্রিল পূর্ব লন্ডনের বেকটনের টোলগেট রোডে। সেদিন বিকেলে দোতলার একটি ফ্ল্যাটে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়লে ১৫ বছর বয়সী টিফানি রেগিস ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগে মা\রা গেছে। এই ঘটনায় দীর্ঘ তদন্তের পর পুলিশ মঙ্গলবার ১৬ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।
অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হ*ত্যা এবং জেনেশুনে আগুন লাগিয়ে মানুষের জীবন বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে আগামী ২৪ ফেব্রুয়ারি স্ট্রাটফোর্ড ম্যাজিস্ট্রেট আদালতে তাকে জামিনে থাকা অবস্থায় হাজির করা হবে।
মেট্রোপলিটন পুলিশ জানায় সেদিন বিকেল সাড়ে ৫টার দিকে যখন আগুন লাগে তখন ফ্ল্যাটের ভেতরে বেশ কয়েকজন মানুষ ছিল। এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছিলেন তবে চিকিৎসার পর তারা সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। কিশোরীর মৃ*ত্যুর প্রায় তিন বছর পর এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
#LondonNews #CrimeNews #TiffanyRegis #EastLondon #aknews #onebanglanews















